টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ খান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ইতিহাস গড়েছেন রশিদ খান। ৪ ওভার বল করে ২৯ রান খরচায় ১ উইকেট শিকার করেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। এক উইকেট শিকার করেই নতুন ইতিহাস লিখেছেন তিনি। 
ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রশিদ। ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাইলফলক ছুঁলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।… বিস্তারিত