কানাডাকে বিধ্বস্ত করে শুভসূচনা বাংলাদেশের 

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শনিবার (২৪ অক্টোবর) ভারতের আহমেদাবাদে কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বাংলাদেশ। নিয়মিত পয়েন্ট আদায় করে নেওয়ার পাশাপাশি কানাডার খেলোয়াড়দের ওপর চাপ ধরে রাখে। 
ম্যাচ যত এগিয়েছে, বাংলাদেশের আধিপত্যও তত স্পষ্ট হয়েছে।… বিস্তারিত