লাল কার্ড দেখে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের

আবারও মাঠে বিতর্কের জন্ম দিলেন নেইমার। সান্তোসের হয়ে খেলতে নেমে লাল কার্ড দেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রথমে প্রতিপক্ষ ফুটবলারের বুকে বল ছুড়ে মেরে হলুদ কার্ড দেখেন। এরপর মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস-বাহিয়া ম্যাচে ঘটেছে এ ঘটনা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ফলাফল ছাপিয়ে আলোচনায় নেইমারের লাল কার্ড এবং মাঠে তার আচরণ।… বিস্তারিত
