ক্যানসারে আক্রান্ত বাটলার, নারী দলের দায়িত্বে ফরাসি কোচ

ক্যানসারে সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বর্তমানে ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাটলারের অনুপস্থিতিতে আপাতত নারী ফুটবল দলের দায়িত্ব সামলাবেন ফরাসি কোচ এরিক মাঁরে।
এক মাসের জন্য ফরাসি এই কোচকে বাংলাদেশ নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত… বিস্তারিত
